অধ্যায় ১: বাস্তব সংখ্যা – সংক্ষিপ্ত নোট | SSC গণিত | Edutrack BD
প্রয়োজনীয় তথ্য:
■ স্বাভাবিক সংখ্যা (Natural Number) : 1, 2, 3, 4, …….. ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা বলে। 2, 3,5, 7, …… ইত্যাদি মৌলিক সংখ্যা এবং 4, 6, 8, 9, …….. ইত্যাদি যৌগিক সংখ্যা।
■ পূর্ণসংখ্যা (Integer) : শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখ- সংখ্যাসমূহকে পূর্ণসংখ্যা বলা হয়।
অর্থাৎ …… -3, -2, -1, 0, 1, 2, 3, ……..ইত্যাদি পূর্ণসংখ্যা।
■ ভগ্নাংশ সংখ্যা (Fractional Number) : p, q পরস্পর সহমৌলিক, q ≠ 0 এবং q ≠ 1 হলে, p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে।
যেমন : ইত্যাদি ভগ্নাংশ সংখ্যা।
■ p < q হলে ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং p > q হলে ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়।
যেমন : …….. ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ এবং
……….ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ।
■ মূলদ সংখ্যা (Rational Number) : p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0 হলে, p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়।
যেমন : … ইত্যাদি মূলদ সংখ্যা।
■ অমূলদ সংখ্যা (Irrational Number) : যে সংখ্যাকে আকারে প্রকাশ করা যায় না, যেখানে p, q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
যেমন ….. ইত্যাদি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না।
■ দশমিক ভগ্নাংশ সংখ্যা : মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়।
যেমন : …… ইত্যাদি দশমিক ভগ্নাংশ সংখ্যা।
■ বাস্তব সংখ্যা (Real Number) : সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়।
■ ধনাত্মক সংখ্যা (Positive Number) : শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়।
যেমন : …… ইত্যাদি ধনাত্মক সংখ্যা।
■ ঋণাত্মক সংখ্যা (Negative Number) : শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়।
যেমন : ইত্যাদি ঋণাত্মক সংখ্যা।
■ অঋণাত্মক সংখ্যা (Non-negative Number) : শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়।
যেমন : ইত্যাদি অঋণাত্মক সংখ্যা।
“শেখার পথ সহজ করি, সাফল্যের পথে এগিয়ে চলি।”

