অধ্যায় ১: বাস্তব সংখ্যা – সংক্ষিপ্ত নোট | SSC গণিত | Edutrack BD

প্রয়োজনীয় তথ্য:

স্বাভাবিক সংখ্যা (Natural Number) : 1, 2, 3, 4, …….. ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা বলে। 2, 3,5, 7, …… ইত্যাদি মৌলিক সংখ্যা এবং 4, 6, 8, 9, …….. ইত্যাদি যৌগিক সংখ্যা।
 
পূর্ণসংখ্যা (Integer) : শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখ- সংখ্যাসমূহকে পূর্ণসংখ্যা বলা হয়।
অর্থাৎ …… -3, -2, -1, 0, 1, 2, 3, ……..ইত্যাদি পূর্ণসংখ্যা।
 
ভগ্নাংশ সংখ্যা (Fractional Number) : p, q পরস্পর সহমৌলিক, q ≠ 0 এবং q ≠ 1 হলে, p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে।
যেমন :  ইত্যাদি ভগ্নাংশ সংখ্যা।
 
■ p < q হলে ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং p > q হলে ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়।
যেমন :  …….. ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ এবং ……….ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ।
 
মূলদ সংখ্যা (Rational Number) : p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0 হলে, p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়।
যেমন : … ইত্যাদি মূলদ সংখ্যা।

অমূলদ সংখ্যা (Irrational Number) : যে সংখ্যাকে  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p, q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
যেমন  ….. ইত্যাদি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না।
 
দশমিক ভগ্নাংশ সংখ্যা : মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়।
যেমন :  …… ইত্যাদি দশমিক ভগ্নাংশ সংখ্যা।
 
বাস্তব সংখ্যা (Real Number) : সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়।
 
ধনাত্মক সংখ্যা (Positive Number) : শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়।
যেমন :  …… ইত্যাদি ধনাত্মক সংখ্যা।
 
ঋণাত্মক সংখ্যা (Negative Number) : শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়।
যেমন :  ইত্যাদি ঋণাত্মক সংখ্যা।
 
অঋণাত্মক সংখ্যা (Non-negative Number) : শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়।
যেমন : ইত্যাদি অঋণাত্মক সংখ্যা।




“শেখার পথ সহজ করি, সাফল্যের পথে এগিয়ে চলি।”

অধ্যায় ১: বাস্তব সংখ্যা – সংক্ষিপ্ত নোট | SSC গণিত | Edutrack BD – Edutrack BD